বাংলাদেশের সকল শিক্ষার সংক্রান্ত যাবতীয় খবর এখানে পাবেন

  • Breaking News

    HOT GIRLS FACEBOOK

    Tuesday, 27 September 2016

    গুঞ্জনে আপত্তি নেই

    দিশা পাতানি
    গুঞ্জন যতই ছড়াক, তাতে কিচ্ছু যায়–আসে না দিশা পাতানির। তাঁকে নিয়ে অভিনেতা টাইগার শ্রফকে জড়িয়ে গুঞ্জন হেসেই উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে একদমই যুক্ত নন তিনি। ব্যক্তিজীবন নিয়ে কোনো গুঞ্জন তাঁকে স্পর্শ করে না। চলতি বছরের শুরুর দিকে ‘বাঘি’ তারকা টাইগার শ্রফের সঙ্গে একটি গানের ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে গুঞ্জন আর পিছুই ছাড়ছে না দিশার।

    সিনেপাড়ার গুঞ্জন ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে কি না জানতে চাইলে দিশা বলেন, ‘আমি মনে করি, আমি অতটা সামাজিক নই। ঘরে পত্রিকা রাখি না। শুধু একটি নিউজ অ্যাপ্লিকেশন আছে, যা আমাকে বলিউড বাদে অন্য সব গুরুত্বপূর্ণ খবর জানায়। সুতরাং আমাকে নিয়ে রটা গুঞ্জনের কিছুই আমার চোখে পড়ে না।’
    দিশা মনে করেন, এসব খবর স্রেফ রোজগার বাড়ানোর একটা কৌশল। মানুষ এসব খবর পড়তেও ভালোবাসে। কেউ গুঞ্জন ছড়ালে তিনি কিছু মনে করেন না, এমনকি এসব তাঁকে ভোগায়ও না।
    দিশাকে আবার দেখা যাবে নির্জা পান্ডে পরিচালিত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে। চলতি মাসের ৩০ তারিখ ছবিটির মুক্তির দিন ঠিক করা হয়েছে। হিন্দুস্তান টাইমস

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture