নিজের জীবনীভিত্তিক সিনেমায় (বায়োপিক) আমির খানকে দিয়ে অভিনয় করাতে চান ভারতের তারকা রাঁধুনি সঞ্জীব কাপুর। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের বায়োপিক সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। তিনি বলেছেন, আমির খানকেই নিজের চরিত্রে দেখতে ভালো লাগবে তাঁর।
সঞ্জীব বলেন, ‘আমার আরও কাজ করা প্রয়োজন। জীবনে এখনো অনেক কিছু অর্জন করার বাকি।’ তারপরও তাঁর বায়োপিকে কে অভিনয় করলে সবচেয়ে ভালো হবে জানতে চাইলে তিনি বলেন, বলিউডে অনেক ভালো অভিনেতা আছেন। যে–কেউ তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন। তবে নিজের চরিত্রে বন্ধু আমির খানকেই বেশি পছন্দ তাঁর।
এশিয়ার ১২০টি দেশে প্রচারিত হয় রান্নার অনুষ্ঠান ‘খানা খাজানা’। সেটি উপস্থাপনা করেন ভূমি পাডনেকর। ২০১১ সালে ‘ফুড ফুড’ নামে নিজস্ব একটি চ্যানেল চালু করেন সঞ্জীব কাপুর। রান্না করে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন এই রন্ধনশিল্পী। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বেস্ট এক্সিকিউটিভ শেফ অব ইন্ডিয়া’ ও ‘জেনেভার মার্কারি গোল্ড অ্যাওয়ার্ড’। হিন্দুস্তান টাইমস

No comments:
Post a Comment