বাংলাদেশের সকল শিক্ষার সংক্রান্ত যাবতীয় খবর এখানে পাবেন

  • Breaking News

    HOT GIRLS FACEBOOK

    Tuesday, 27 September 2016

    প্রিয়াঙ্কার আরও এক অর্জন

    প্রিয়াঙ্কা চোপড়াবলিউডের শীর্ষ আয়কারী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার ইনস্টাইল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ফ্যাশন ও স্টাইল-বিষয়ক ম্যাগাজিন প্রতিবছর সাজপোশাকে সেরা অভিনেতা, অভিনেত্রী ও ডিজাইনারদের এই পুরস্কার দিয়ে থাকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তারা এই পুরস্কার দিতে যাচ্ছে। এই একই আসরে এবার প্রিয়াঙ্কার পাশাপাশি অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানকেও পুরস্কৃত করা হবে।
    সম্প্রতি ৬৮তম এমি অ্যাওয়ার্ড আসরে টকটকে লাল গাউন পরে লালগালিচা মাত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবারের অস্কার আসরেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে নাম লেখানোর সুবাদে প্রিয়াঙ্কা এখন হলিউডের সব বড় পুরস্কার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন। বছরজুড়ে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর পোশাক ও সাজসজ্জা উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রতিটি অনুষ্ঠানেই তিনি তাঁর ব্যক্তিত্ব ও সাজপোশাক দিয়ে এক উজ্জ্বল ছাপ রেখেছেন। এ জন্যই ইনস্টাইল কর্তৃপক্ষ তাঁকে এ বছরের ‘ব্রেকথ্রু স্টাইল স্টার’ হিসেবে ঘোষণা দিয়েছে। এই আসরে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান পাচ্ছেন ‘স্টাইল আইকন’-এর পদক। ডিজাইনার টম ফোর্ডকেও পুরস্কৃত করছেইনস্টাইল ম্যাগাজিন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে অক্টোবর মাসে। ডেইলি সান।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture