প্রেম কি বুঝিনি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ৭ অক্টোবর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আবদুল আজিজ ও সুদীপ্ত সরকার। মুক্তির আগে ছবির প্রচারণায় অংশ নিতে গতকাল সোমবার সকালে ঢাকায় এসেছেন ছবির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই টালিউড নায়িকা।
না, দ্বিতীয়বার। বছর দেড়েক আগে একবার এসেছিলাম, আমি শুধু চেয়েছি তোমায় ছবির শুটিংয়ে। এবারের সফরের স্বাদটা ভিন্ন। এবার এসেছি ছবির প্রচার করতে। এসেই প্রচার শুরু করে দিয়েছি।
‘প্রেম কি বুঝিনি’ নিয়ে কতটা আশাবাদী?
এর আগেও যৌথ প্রযোজনার আমি শুধু চেয়েছি তোমায় ছবির জন্য যেভাবে এখানকার দর্শক সাড়া দিয়েছেন, এবারও সে রকম সাড়া পাব বলে আশা করছি।
যৌথ প্রযোজনার ছবির প্রচারে এলে কলকাতার শিল্পীদের এখানকার মিডিয়া যেভাবে তুলে ধরে, বাংলাদেশের শিল্পীরা ওখানে গেলে বেশির ভাগ সময় সেভাবে প্রচার পান না।
একজন অভিনয়শিল্পী হিসেবে বিষয়টিকে কীভাবে দেখেন?
আগে থেকেই কলকাতার শিল্পীরা বাংলাদেশের দর্শকের কাছে যেভাবে পরিচিত, কলকাতায় বাংলাদেশের শিল্পীদের ততটা পরিচিতি ছিল না। কারণ, ওখানে বাংলাদেশি ছবি দেখার সুযোগ কম। মিডিয়াও পরিচিত শিল্পীদের নিয়েই কাজ করতে চায়। এ কারণেই হয়তো এমনটি হয়। তবে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের পর থেকে কলকাতায় বাংলাদেশের শিল্পীদের জনপ্রিয়তা বাড়ছে। আশা করি, এ সমস্যা কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে না।
যৌথ প্রযোজনার ছবির বাইরে বাংলাদেশের ছবি কি দেখা হয়?
আলাদাভাবে বাংলাদেশের ছবি এখনো দেখা হয়নি। তবে যৌথ প্রযোজনায় নির্মিত আমার দুটি ছবি ছাড়াও রোমিও ভার্সেস জুলিয়েট ও আশিকী ছবি দুটি দেখলাম। মাহি ও ফারিয়া তো ফাটাফাটি অভিনয় করেছেন।
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। কেমন লাগছে?
সত্যি কথা বলতে কি, আমি আগে শাকিব খানকে চিনতাম না। লন্ডনে প্রেম কি বুঝিনি ছবির শুটিংয়ের সময় শাকিব খানের সঙ্গে পরিচয় হয়। তখন সেখানে শিকারি ছবিরও শুটিং চলছিল। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এটা জানার পর ইউটিউবে তাঁর বেশ কয়েকটি কাজ দেখেছি আমি। ভালো লেগেছে। আগামী মাসের শেষ দিকে শাকিব খানের সঙ্গে নতুন ছবির কাজ শুরু হবে। এখন তো সেই অপেক্ষাতেই আছি।
No comments:
Post a Comment