বাংলাদেশের সকল শিক্ষার সংক্রান্ত যাবতীয় খবর এখানে পাবেন

  • Breaking News

    HOT GIRLS FACEBOOK

    Tuesday, 27 September 2016

    কাজে ফিরলেন বাপ্পি

    শারীরিক অসুস্থতা কাটিয়ে আবার কাজে যোগ দিলেন অভিনয়শিল্পী বাপ্পি চৌধুরী। আজ থেকে তিনি অনন্যা মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ নামের ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সকাল থেকে ঢাকার পাশে আমিন বাজারে চলছে সিনেমাটির শুটিং।
    শুটিংয়ে বিরতি ও শারীরিক অসুস্থতা প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘পাকস্থলীতে অপারেশনের কারণে প্রায় দুই মাস কোনো প্রকার শুটিং, ডাবিংয়ে অংশ নিতে পারিনি। এমনকি টেলিভিশনের কোনো অনুষ্ঠানেও অংশ নিইনি। এখন বেশ সুস্থ আছি। চিকিৎ​সকের পরামর্শে নিয়মিত কাজে ফিরেছি।’

    তিনি জানান, বেশ কয়েকটি সিনেমার কাজ বাকি আছে। সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করবেন। এ ছাড়া নতুন কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কাজ করবেন সেগুলোতেও।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture