ছয় বছর পর আবার সিনেমায় জুটি হয়ে অভিনয় শুরু করলেন মৌসুমী ও ওমর সানি। ‘হারজিৎ’ নামের এ ছবিতে তাঁরা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। এরই মধ্যে ঢাকার উত্তরায় দুদিন ছবিটির শুটিংও করেছেন বলে জানান ওমর সানি। কাল শনিবার থেকে আবার টানা শুটিং করবেন এই দম্পতি।
বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে দীর্ঘদিন পর জুটি বেঁধে কাজ করছেন একসময়ের জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী। তাঁদের সময়ের চেয়ে এখনকার সময়ের ছবি কতটা পরিবর্তন হয়েছে, জানতে চাইলে সানি বলেন, বর্তমানে দেশের মানুষের গল্প নিয়ে ছবি কম হচ্ছে। আর এ কারণেই দর্শক খরা যাচ্ছে সিনেমা প্রেক্ষাগৃহগুলোতে।
বছর খানেক আগে মৌসুমী ও ওমর সানি ‘ভালোবাসবই তো’ নামের একটি কাজ করেছিলেন তাঁরা। তবে সেই ছবিতে তাঁরা দুজন জুটি ছিলেন না। নতুন এই ছবিতে তাঁদের দুজনের চরিত্র খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সানি বলেন, ‘বহুদিন পর অনেক তারকার সম্মিলনের একটি ছবিতে কাজ করছি আমরা দুজন। খোকন তো নিঃসন্দেহে অনেক ভালো একজন নির্মাতাও বটে। ভালো কিছু অবশ্যই হবে।’
মৌসুমী বলেন, ‘আমাদের সময়ে যে ধরনের ছবি নির্মিত হতো, সেখানে দেশের মানুষের গল্প উঠে আসত। দর্শকেরাও আমাদের চারপাশের গল্পের ছবি দেখতে চান। সেটি চলচ্চিত্রে অনুপস্থিত বলেই দর্শক হলবিমুখ হচ্ছেন। কারণ, ছবি দেখে এসে তাঁরা অন্যের কাছে ভালোমন্দ বলতেন। এতে করে নতুন দর্শকেরা আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখার জন্য যেতেন।’
ওমর সানি ও মৌসুমী দুজনই চলচ্চিত্র প্রযোজনায় আসছেন বলে জানালেন। ওমর সানি বললেন, ‘আমার চিন্তা আছে ছবি প্রযোজনা করার। আমি যা করেছি, তার সবকিছু চলচ্চিত্র থেকে। সুতরাং আমার চাওয়া, চলচ্চিত্রই যেন হয় আমার মূল ব্যবসা।’
উল্লেখ্য, সর্বশেষ মৌসুমী ও ওমর সানি রাজু চৌধুরীর ‘সাহেব নামের গোলাম’ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন।

No comments:
Post a Comment