গতকাল সোমবার সন্ধ্যায় পরমব্রতর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘খুবই চমৎকার কথার একটি গান। শুরুতে কিছুটা ভয়ে ছিলাম। গানটি গাওয়ার পর সবাই খুব প্রশংসা করেছেন।’
ভুবন মাঝি ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। তাঁর গাওয়া গানটির কথা হলো, ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগিল নদীর তীরে’। এর কথা লিখেছেন আকাশ চক্রবর্তী। সুর ও সংগীতায়োজন করেছেন কালিকা প্রসাদ।
অভিনয়ের পাশাপাশি পরমব্রত মাঝেমধ্যে গানও করেন। চলচ্চিত্রে তিনি সর্বশেষ গেয়েছেন অনুপম রায়ের সুর ও সংগীতে ছায়া মানুষ সিনেমায়। ভুবন মাঝি ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান প্রমুখ। বর্তমানে কলকাতায় এই ছবির শেষ পর্যায়ের কাজ চলছে।
সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ভুবন মাঝির এই গানটি শিগগিরই অনলাইনে প্রকাশিত হবে।
No comments:
Post a Comment