বাংলাদেশের সকল শিক্ষার সংক্রান্ত যাবতীয় খবর এখানে পাবেন

  • Breaking News

    HOT GIRLS FACEBOOK

    Tuesday, 27 September 2016

    অক্টোবরে ‘চোখের দেখা’


    ‘চোখের দেখা’য় সাইমন সাদিক ও অহনা
    চোখের দেখা’ ছবিটির সব কাজ শেষ হয়েছে প্রায় ছয় মাস আগে। রোজার মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। গত দুই ঈদের মাঝে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি মেলেনি।
    এবার ছবিটির মুক্তির সময় চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাবে ‘চোখের দেখা’।
    এ ব্যাপারে ছবির পরিচালক পি এ কাজল বলেন, ‘দুই ঈদের মাঝের সময়টাতে দেশের বিভিন্ন জায়গাতে বন্যা ছিল, এ কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এখন সময়টা ভালো মনে হচ্ছে। এ কারণে মুক্তি দিচ্ছি।’
    মুক্তির তারিখ চূড়ান্ত হওয়াতে খুশি নায়ক সাইমন সাদিকও। তিনি বলেন, ‘সময় নিয়ে ছবিটি মুক্তি পাচ্ছে। পি এ কাজলের ছবি মানেই গল্পের ছবি, গানের ছবি। সব সময়ই নতুনত্ব থাকে।’
    এতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা অহনা।
    এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শামস সুমন, শতাব্দী ওয়াদুদ, জ্যাকলিন মিথিলা প্রমুখ।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture