বাংলাদেশের সকল শিক্ষার সংক্রান্ত যাবতীয় খবর এখানে পাবেন

  • Breaking News

    HOT GIRLS FACEBOOK

    Tuesday, 27 September 2016

    বাবাকে স্মরণ করলেন শাহরুখ


    শাহরুখ খান
    সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বলিউড অভিনেতা শাহরুখ খান। সেখানে তিনি প্রায়ই নিজের ব্যক্তিগত আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। সম্প্রতি শাহরুখ তাঁর প্রয়াত বাবাকে নিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ভাগ্যিস আমার বাবা বেঁচে নেই, বেঁচে থাকলে কিছু মানুষের কথা শুনে তিনি মন খারাপ করতেন।’ 

    শাহরুখের বাবা ছিলেন মুক্তিসংগ্রামী। তিনি নাকি সব সময় তাঁর ছেলেকে নীরব থাকার উপদেশ দিলেন। তিনি শাহরুখকে বলতেন, ‘তুমি যত বেশি নীরব থাকবে, ততোই তোমার শোনার ক্ষমতা বাড়বে।’ সেই সূত্র ধরেই শাহরুখ এই টুইটটি করেছেন। যদিও তিনি ঠিক কার উদ্দেশে এই পোস্ট লিখেছেন তা স্পষ্ট নয়। 
    শাহরুখ এখন ইমতিয়াজ আলীর ‘দ্য রিং ইন অ্যামস্টার্ডাম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এখানে তিনি একজন টুরিস্ট গাইডের চরিত্রে অভিনয় করছেন। আর তাঁর বিপরীতে আনুশকা শর্মাকে দেখা যাবে গুজরাটি এক নারীর ভূমিকায়। হিন্দুস্থান টাইমস।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Culture